ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দেশে ফিরেছেন বিএনপি নেতা টুকু

দীর্ঘদিন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৬ অক্টোবর) দুপুর দুইটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।


পরে গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, আজকের বাংলাদেশ স্বৈরাচার, খুনী মুক্ত বাংলাদেশ। ৭১ এ দেশ স্বাধীনে যে অনুভূতি হয়েছিল এবারের দেশে ফেরায় ঠিক একই মুক্ত অনুভূতি হচ্ছে বলেও জানান তিনি।


তিনি আরও বলেন, বিএনপি, নির্বাচন ও ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চায়। হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হন বিএনপির এই নেতা। বিমানবন্দরে ইকবাল হাসান মাহমুদ টুকুকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। পরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑